ভোমরা স্থলবন্দরে সুবিধা বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব পণ্য আমদানি-রপ্তানির সুযোগ দাবি করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
সংগঠনটির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। এতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিছারউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা চেম্বারের সভাপতি
নাছিম ফারুক খান মিঠু প্রমুখ। নিছারউদ্দিন আহমেদ জানান, একই দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আজ শুক্র ও কাল শনিবার কর্মবিরতি কর্মসূচি পালন করবে।