প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৫৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এ সবুর, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান, পরিচালক এম এ হাসেম, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।