ভোয়াবের ব্যবসা সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের পরিবর্তনের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আর যোগ্য নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজন দক্ষতা উন্নয়ন। কেবল সঠিক শিক্ষার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে আয়োজিত দ্য ভয়েস অব বিজনেস উইক, ২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন। এর আগে তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায়িক প্রকাশনা দ্য ভয়েস অব বিজনেস-এর ষষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, চলচ্চিত্র ব্যক্তিত্ব ক্যাথরিন মাসুদ, বেসরকারি মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, দ্য ভয়েস অব বিজনেস-এর সভাপতি ওসমান ঢালী তুষার ও দ্য ভয়েস অব বিজনেস প্রধান সম্পাদক গর্ডন জ্যাকব টাসকানো।