ভৈরব চেম্বারের নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল মামুন
আবদুল্লাহ আল মামুন

আগামী দুই বছরের জন্য কিশোরগঞ্জের ভৈরব চেম্বারের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন। আর মোমেন হাসান চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এবং রিয়াজ মারুকী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। চেম্বারের সদস্যদের ভোটে সম্প্রতি নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। সভাপতি ও দুই সহসভাপতিসহ ১৪ জন পরিচালক এবং চারজন সহযোগী পরিচালক নির্বাচিত হয়েছেন। ভৈরবের পৌর জিল্লুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে চেম্বারের ৮১০ জন সদস্য ভোট দেন। নির্বাচনে ২১টি পদে প্রার্থী ছিলেন ৩৮ জন। নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নতুন নেতৃত্ব ভৈরবের ব্যবসা প্রসারে সব ধরনের উদ্যোগ নেবে।’ নয়া কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন পরাজিত সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির।
নিজস্ব প্রতিবেদক, ভৈরব