ভৈরব চেম্বারের নতুন সভাপতি হুমায়ুন কবির
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম নির্বাচিত সভাপতি হয়েছেন হুমায়ুন কবির। একই সঙ্গে আবদুল মালেক জ্যেষ্ঠ সহসভাপতি ও আর এ মারুকী শাহিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।ভৈরব চেম্বারের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন আবু বক্কর ছিদ্দিক, তোফাজ্জল হোসেন, মমিন হাসান, জাহিদুল হক, আফজাল ভূঁইয়া, আল মামুন, আমজাদ হোসেন, খলিলুর রহমান, তোহিদুর রহমান, জয়নাল আবেদীন, মো. জাকারিয়া, জিল্লুর রহমান, মো. রহুল আমিন, সেলিম মিয়া।এ ছাড়া সহযোগী সদস্য পদে এর আগে চারজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন আবুল হাসেম, মো. সুজন, কাঞ্চন মিয়া ও আবদুর রশিদ।প্রতিষ্ঠার ২৫ বছর পর প্রথমবারের মতো গত শনিবার অনুষ্ঠিত হয় ভৈরব চেম্বারের এই নির্বাচন। এতে ২৬৫ ভোটারের মধ্যে ২৫৮ জন ভোট দেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার স্থানীয় জিল্লুর রহমান সরকারি কলেজের উপাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাশ।