প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএইচ ইস্পাতের উদ্যোগে তিন শতাধিক ব্যবসায়ী, কন্ট্রাক্টর ও কাস্টমারকে নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে সম্প্রতি ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি জিপিএইচ ইস্পাতের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস গালিব মোহাম্মদ কোয়ান্টাম টেকনোলজি সমৃদ্ধ জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট ও বাজার সম্প্রসারণসংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। জিপিএইচ ইস্পাতের ভৈরব এলাকার এক্সক্লুসিভ ডিলার সিয়াম স্টিল হাউসের স্বত্বাধিকারী আফজাল হোসেন জামালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মির্জা সোলায়মান, মোহাম্মদী শিপিং লাইন্সের চেয়ারম্যান ওসমান গণি, জিপিএইচ ইস্পাতের এজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. নাজমুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি