ভৈরবে ঢাকা ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন ব্যাংকিং সুবিধাসহ আধুনিক সব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজারে সম্প্রতি ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং এমরানুল হক। এ ছাড়া অনুষ্ঠানে এ শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।