ভৈরবে প্রিমিয়ার ব্যাংকের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ব্যাংকের ভৈরব বাজার শাখার উদ্যোগে সম্প্রতি এক রেমিট্যান্স গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এসই ভিপি শাহদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের রেমিট্যান্স বিভাগের প্রধান মাশহুরুল হক, আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক আলমগীর কবীর। সমাবেশে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের ভৈরব বাজার শাখার ব্যবস্থাপক এ কে এম ইখলাছুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন ভৈরব শাখার উপব্যবস্থাপক গোবিন্দ কুমার বিশ্বাস। বিজ্ঞপ্তি।