ভৈরবে ব্রোকার হাউস উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর ভৈরববাজারে শাখা খুলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড। গত সোমবার ভৈরব পৌর শহরের বাগানবাড়ী এলাকায় শাখাটির উদ্বোধন করেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। কোম্পানির পরিচালক শাহ আবু নাসির মো. নাসিবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী ফিরোজ ইকবাল। আলোচনায় অংশ নেন অধ্যাপক আতাউর রহমান, রোটারিয়ান এনামুল হক ভূঁইয়া প্রমুখ।