ভৈরবে মেঘনা ও যমুনা ডিপো তেলশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা ও যমুনা ডিপো জ্বালানি তেল শূন্য হয়ে পড়েছে। তাই গত মঙ্গল ও বুধবার ওই দুটি ডিপোর আওতাধীন ১৪ জেলার ডিলারদের তেল সরবরাহ দেওয়া যায়নি। তবে গতকাল বিকেলে যমুনা থেকে সামান্য পরিমাণে কেরোসিন সরবরাহ করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের আগে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।জানা গেছে, ভৈরবের মেঘনা ও যমুনা ডিপো থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর সিলেটসহ ১৪টি জেলায় জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। সম্প্রতি নারায়ণগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশালে নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোয় তেল সরবরাহ দিতে হওয়ায় ডিপোগুলো যথাসময়ে তেলের সরবরাহ পাচ্ছে না।