ভোক্তা অধিকার আইন বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে সভা
ফরিদপুরে এক সমন্বয় সভায় ভোক্তা অধিকার আইন সঠিকভাবে কার্যকর করার দাবি জানানো হয়েছে, যাতে ক্রেতা-ভোক্তার অধিকার সুনিশ্চিত হয়। একই সঙ্গে বক্তারা তথ্য অধিকার আইনের পরিপূর্ণ বাস্তবায়ন দাবি করেছেন।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুর শাখা গতকাল মঙ্গলবার শহরের আদালতপাড়ার সমবায় ব্যাংক মিলনায়তনে সভাটির আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলার নির্বাহী হাকিম শাহনাজ বেগম, জেলা বাজার কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মো. আলমগীর ফকির, পৌরসভার প্রতিনিধি শেখ মনোয়ার হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার, এডাবের সমন্বয়ক কে এম ওবায়দুর রহমান এবং সাংবাদিক ওয়ালী নেওয়াজ, আবুল হোসেন, মাহবুব, নাজমুল আলম প্রমুখ।সভায় ক্যাবের জেলা সভাপতি মো. তারেক আইয়ুব খান সভাপতিত্ব করেন। এতে সঞ্চালক ছিলেন ক্যাবের সম্পাদক শেখ ফয়েজ আহমেদ।