ভোক্তা অধিকার আইন বাস্তবায়নের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ভোক্তার স্বার্থ সংরক্ষণে ভোক্তা অধিকার আইনের যথাযথ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
আজ রোববার কমিটির সভাপতি মো. আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ ক ম বাহাউদ্দিন, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন অংশ নেন।
সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভোক্তা অধিকার আইনের বাস্তবায়ন, অগ্রগতি এবং ভোক্তা অধিকার সংরক্ষণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। সভায় টিসিবিকে আরও শক্তিশালী করাসহ এর পণ্যের গুণগতমান নিশ্চিত করার সুপারিশ করা হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস