ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওয়েবসাইট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা এখন থেকে www.dncrp.gov.bd—এ ওয়েবসাইট থেকে ভ্রাম্যমাণ আদালতের বাজার অভিযান ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে জানতে পারবেন।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গতকাল রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন: বাণিজ্যসচিব গোলাম হোসেন, অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেইন মিঞা প্রমুখ।অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য এই সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করে। এটি একটি জনকল্যাণমূলক আইন। এই আইনের ফলে সাধারণ মানুষের লাভ হবে।