ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জানাতে স্বপ্নতে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সুপার মার্কেট স্বপ্ন কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে জানানোর জন্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক মো. শাহাদাৎ হোসেন। স্বপ্নর পরিচালনা পর্ষদের বিশ্বাস, এর মাধ্যমে ভোক্তাদের অধিকার বুঝিয়ে দিতে বেশি কার্যকর ভূমিকা পালন করবে এই সুপার মার্কেট। কর্মশালায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আহমেদ ছাফা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মজিদ (উপসচিব), স্বপ্নর ডিরেক্টর (অপারেশনস) আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান প্রমুখ। বিজ্ঞপ্তি।