ভোক্তাদের চাপে নতুন লোগো প্রত্যাহার করে নিল গ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত পোশাক নির্মাতা প্রতিষ্ঠান গ্যাপ তাদের নতুন লোগো উন্মোচনের এক সপ্তাহের মাথায় তা প্রত্যাহার করে নিয়েছে। নতুন লোগোর নকশা ও অন্যান্য দিক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় গ্যাপ সেই লোগো প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। খবর বিবিসি অনলাইনের।গ্যাপ ২০ বছর ধরে একই লোগো নিয়ে ব্যবসা করার পর গত সপ্তাহে তা পরিবর্তন করে। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে গ্যাপের এই নতুন ব্র্যান্ডিংয়ের বিরুদ্ধে মন্তব্য আসতে থাকায় নতুন লোগো প্রত্যাহার করে নেওয়া হয়।গ্যাপ জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে গ্যাপের নতুন লোগোর ওপর একটি পেইজ খোলা হলে সেখানে প্রায় দুই হাজার মানুষ এর বিরুদ্ধে মন্তব্য করে। গ্যাপের পুরোনো ঐতিহ্যবাহী লোগো ফিরিয়ে আনার জন্য অনেকেই দাবি জানায়।গ্যাপ ব্র্যান্ডের উত্তর আমেরিকা অঞ্চলের প্রেসিডেন্ট মার্কা হ্যানসেন এক বিবৃতিতে জানিয়েছেন, গ্যাপের কাছে ভোক্তাদের দাবিই অগ্রাধিকার। তাই ভোক্তাদের দাবির মুখেই পুরোনো লোগো প্রত্যাহার করে নেওয়া হয়েছে।মার্কা হ্যানসেন বলেন, ‘গত এক সপ্তাহে ফেসবুকে আসা প্রায় প্রতিটি মন্তব্যই আমরা পড়ে দেখেছি। এটা নিয়ে বিশদ আলোচনাও হয়েছে। শেষ পর্যন্ত আমরা ভোক্তা ও গ্যাপ ব্র্যান্ডের ভক্তদের অভিমতকেই গুরুত্ব দিয়েছি।’