ভোক্তাদের জন্য ভিক্টরি বক্স নিয়ে এল কেএফসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৪৬তম বিজয় দিবস সামনে রেখে কেএফসি নিয়ে এসেছে ভিক্টরি বক্স। পছন্দের কেএফসির তিনটি ভিন্ন ভিন্ন কম্বিনেশনে তৈরি করা হয় তিন ধরনের ভিক্টরি বক্স। এর মধ্যে দুটি বক্স দু-তিনজনের জন্য এবং ভিক্টরি বক্স রি-লোডেড চার-ছয়জনের খাবারের জন্য প্রযোজ্য। তিনটি বক্সের মূল্যসীমা ১ হাজার ৩০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। বিজয়ের ৪৫ বছর উদ্যাপন এবং পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এ আনন্দ ছড়িয়ে দেওয়াই ছিল এই অফারের পেছনের মূল আইডিয়া। গত রোববার এক অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও এবং এমডি আক্কু চৌধুরী ভিক্টরি বক্সের উদ্বোধন করেন। টিভিব্যক্তিত্ব বন্যা মির্জা, শারমিন লাকি, মুনমুন ও তুষ্টি এবং সংগীতশিল্পী তপু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি