ভোগ্যপণ্যের আন্তর্জাতিক মেলা শুরু ১৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগ্যপণ্য ও সেবার আন্তর্জাতিক মেলা শুরু হচ্ছে ১৮ জুন। ১০টি দেশের শতাধিক প্রতিষ্ঠান এই মেলায় ইলেকট্রনিকস, যোগাযোগপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্যসেবা, প্রসাধন, গৃহসজ্জা, হস্তশিল্পসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।


পাঁচ দিনব্যাপী এই মেলা বসবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বেসরকারি প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড ইউএসএ সেমস বাংলাদেশের সহযোগিতায় ‘৮ম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪’ শিরোনামে এই মেলার আয়োজন করছে।


রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস গ্লোবাল ইউএসএর প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সেমস বাংলাদেশের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহবাব আহমেদ ও প্রশাসনের মহাব্যবস্থাপক লুত্ফুর রহমান।

মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা শেষ হবে ২২ জুন।