ভোজ্যতেল আমদানিতে শুল্কারোপ করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে আড়াই শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করেছে ভারত সরকার। খবর রয়টার্সের।দেশীয় তেলবীজ উৎপাদকদের সুরক্ষা দিতে ও বিদেশ থেকে আমদানিতে রাশ টানতে গত বৃহস্পতিবার এই শুল্কারোপ করা হয়েছে।মূলত মালয়েশিয়ার একটি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ভারত এই পদক্ষেপ নিয়েছে। ১ জানুয়ারি থেকে মালয়েশিয়া অশোধিত পাম তেল রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। এর জের ধরে ভারতীয় কৃষকেরা সস্তায় মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি রোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।তবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে শুল্কারোপ করা হলেও পরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে শুল্ক অপরিবর্তিত রয়েছে।