প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি করা ভোজ্যতেলের ওপর থেকে পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করা হয়েছে।এতে আমদানিকারকদের ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে এখন থেকে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে মূসক দিতে হবে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন আদেশ গত বুধবার থেকেই কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে বিদ্যমান (১৫ শতাংশ) মূসকের ৬৬ দশমিক ৬৭ শতাংশ আদায় করা হবে।ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ শতাংশ মূসক কমানোর নির্দেশ দেন।