ভোটের এলাকায় ঐদিন ব্যাংক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার পৃথক দুটি আদেশে এ কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।

ওইসব এলাকায় নির্বাচনের ভোট গ্রহণের দিনে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ৯৭টি উপজেলা, ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলা, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের ১১৭টি উপজেলা, ১ মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলা এবং ১৫ মার্চ তৃতীয় পর্যায়ের ৮৩টি উপজেলায় সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ইতিমধ্যে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এই আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।