ভোটের দিন নারায়ণগঞ্জে ব্যাংক বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কাল বৃহস্পতিবার ওই এলাকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখা বন্ধ থাকবে। এ ছাড়া এসব এলাকায় অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী কার্যালয়সমূহও বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটদানের সুবিধার্থে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখা ও নিয়ন্ত্রণকারী কার্যালয় বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।