ভোমরা স্থলবন্দর তৃতীয় দিনের মতো বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবারও হরতাল-সমর্থকেরা বন্দর এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।

এর আগে রোববার ককটেলের বিস্ফোরণ ঘটানোর পরই ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে দেন।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধের ফলে পেঁয়াজ, চাল, গম ও খইলবোঝাই ৫০০ ট্রাক ভারতের ওপারে ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।

ভোমরা স্থলবন্দরের কাস্টমের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, তিন দিন ধরে আমদানি-রপ্তানি না হওয়ায় সরকার প্রায় এক কোটি ২০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।