ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিন বন্ধ থাকার পর গতকাল রোববার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাণিজ্য শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং ভোমরা স্থলবন্দর শুল্কস্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ কান্তি বড়ুয়ার সঙ্গে আলাপ করে জানা যায়, গতকাল সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় ঘোজাডাঙ্গা কাস্টমসের অনলাইন কার্যক্রম চালু হতে দেরি হয়। যে কারণে বিকেল পৌনে চারটা থেকে আমদানি-রপ্তানি শুরু হয়। তখন বিভিন্ন পণ্য নিয়ে প্রায় এক হাজার ট্রাক বাংলাদেশে ঢোকার জন্য ঘোজাডাঙ্গায় অপেক্ষা করছিল। এদিকে ভোমরা স্থলবন্দর সোনালী ব্যাংকে ভ্রমণ কর রসিদ না থাকায় পাসপোর্টধারী যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রতিদিন নয় শতাধিক যাত্রী ভোমরা দিয়ে ভারতে যান। আর ভারত থেকে বাংলাদেশে আসেন দুই শতাধিক যাত্রী ।