ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ওয়্যার হাউস নির্মাণ করার কারণে পানি নিস্কাশন না হওয়ায় শতাধিক বাড়ি পানিতে তলিয়ে গেছে। সেজন্য পানি নিস্কাশনের দাবিতে গতকাল সোমবার কয়েক শ গ্রামবাসী ওয়্যার হাউসের প্রধান ফটকে তালা দেয় ও সড়ক অবরোধ করে।
এতে স্থলবন্দটির আমদানি-রপ্তানি কার্যক্রম তিনটা পর্যন্ত অচল থাকে। যেকারণে পণ্যবাহী তিন শতাধিক ট্রাক আটকে পড়ে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, জলাবদ্ধ পানি দ্রুত নিস্কাশনের আশ্বাস দিলে গ্রামবাসী ফিরে যায়।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাসও জানান, দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করার ব্যাপারে তিনি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন।