প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা শহরের সদর রোডে ব্যাংক এশিয়ার ১১৪তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও এ এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং সাংসদ আলী আযম মুকুল। বিজ্ঞপ্তি।