ভ্যাট কমানোর দাবিতে বুধবার হরতাল ডেকেছে জুয়েলারি সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে স্বর্ণ ব্যবসার ওপর মূল্য সংযোজন কর দেড় শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে চার শতাংশ নির্ধারণ করা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি জানিয়েছে। এ দাবিতে তারা আগামীকাল বুধবার সারা দেশে সব জুয়েলারিতে পূর্ণদিবস হরতাল ডেকেছে।বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সমিতির সভাপতি দিলীপ রায় সভাপতিত্ব করেন। এতে সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।সভায় একই সঙ্গে বুধবার বেলা ১১টায় সমিতির কেন্দ্রীয় কার্যালয় বায়তুল মোকাররম মার্কেটের সামনে মানববন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।