ভ্যাট নিবন্ধনের ভ্রাম্যমাণ বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নিবন্ধন করতে এবার ব্যবসায়ীদের কাছেই যাবেন কর্মকর্তারা। চারটি বাসে ভ্রাম্যমাণ বা ভ্যাট অনলাইনে মোবাইল হেল্প ডেস্ক থাকবে। ব্যবসায়ীদের মূসক নিবন্ধন নিতে সহায়তা করতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই উদ্যোগ নিয়েছে।
প্রতিদিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বিপণিবিতানের সামনে এসব বাস যাবে। বাসে ভ্যাট কর্মকর্তারা অনলাইনে ভ্যাট নিবন্ধনের জন্য ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত থাকবেন। ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফিতা কেটে এই ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন করেন। সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।