ভ্যাটসহ বিদ্যুতের দামের ঘোষণা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বৃদ্ধি না করে মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত করে সরবরাহ মূল্য ঘোষণার জন্য বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআর এই সংক্রান্ত নির্দেশ জারি করেছে। এনবিআরের নির্দেশনা অনুসারে, বর্তমানে বিদ্যুতের ইউনিট-প্রতি মূল্য ৯ টাকা। ৫ শতাংশ ভ্যাটসহ ভোক্তাকে ৯ টাকা ৪৫ পয়সা পরিশোধ করতে হয়। বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে ৯ টাকা ৪৫ পয়সা দাম ধরতে হবে। সে ক্ষেত্রে বিদ্যুতের ইউনিট-প্রতি ১৫ শতাংশ হারে মোট ভ্যাট ধরা হলে করের পরিমাণ হবে ১ টাকা ২৩ পয়সা। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে সব ভ্যাট মিলিয়ে ১ টাকা ২৩ পয়সার বেশি হলে বাড়তি টাকা ফেরত দেবে এনবিআর।