ভ্যাটের আওতা বাড়ালে গরিবের কষ্ট হবে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ভ্যাট আইনের আলোকে বাজেটে মূল্য সংযোজন করের (মূসক বা ভ্যাট) আওতা বাড়ালে সীমিত আয়ের ও গরিব মানুষেরই বেশি কষ্ট হবে।গতকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বনাম দরিদ্রবান্ধব রাজস্ব আদায় কৌশল’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত প্রকাশ করেন। ইক্যুইটিবিডি নামের মানবাধিকারভিত্তিক একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠান এই সেমিনারের আয়োজন করে। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সেমিনারে বক্তারা সরকারের প্রতি দরিদ্রবান্ধব ও অধিকতর রাজস্ব আহরণের নীতি প্রণয়নের আহ্বান জানান। তাঁরা প্রত্যক্ষ কর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই সংস্থার সমন্বয়কারী সৈয়দ আমিনুল হক। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিনজন সাংসদ অধ্যাপক আলী আশরাফ, তাজুল ইসলাম ও মনোরঞ্জনশীল গোপাল এবং সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান। বক্তারা আরও বলেন, বর্তমান করনীতি কাঠামোতেই ‘অবিচার’ অস্তিত্বশীল’ যা অনেককেই কর দিতে নিরুৎসাহিত করে। কাজেই এ অবিচার দূর করতে হবে।