ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠান লোকসানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার কারণে দেশীয় ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তিন মাস ধরে দেশি-বিদেশি পর্যটকদের পূর্বনির্ধারিত কয়েক শ ভ্রমণ বাতিল হয়েছে।এ অবস্থায় রাজনৈতিক অস্থিরতা বন্ধে এবং হরতাল আর না করার দাবিতে মানববন্ধন করেছে ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন (টোয়াব)। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার মানববন্ধন হয়।টোয়াবের সভাপতি হাসান মনসুর বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ—এই তিন মাসে দেশের টুর অপারেটরগুলোর ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।অ্যাম্বুলেন্স, ওষুধ ও গণমাধ্যমের গাড়ির মতো পর্যটকবাহী সব ধরনের যানও হরতালের আওতামুক্ত রাখার দাবি জানান টোয়াবের সভাপতি।মানববন্ধনে রাজনৈতিক সহিংসতা বন্ধে সব রাজনৈতিক দলের সমন্বিত অঙ্গীকার, পর্যটন খাত নিয়ে সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং দেশের ইতিবাচক প্রচারণা আশা করেন টোয়াবের নেতারা। এ ছাড়া হরতালের লোকসান পুষিয়ে নিতে আগামী অর্থবছরে ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আয়কর রেয়াত দেওয়া, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে প্রণোদনা দেওয়ারও দাবি জানান তাঁরা।