ভ্রমণকারীদের জন্য আজ শুরু হচ্ছে রবির নতুন রোমিং সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি আজিয়াটা লিমিটেড ভ্রমণকারীদের জন্য আজ ১ নভেম্বর থেকে একটি নতুন সেবা চালু করছে, যা চার মাস অর্থাৎ আগামী ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সেবাটির নাম দেওয়া হয়েছে ‘আজিয়াটা রোমিং’।নতুন এই সুবিধা চালুর ফলে রবির গ্রাহকদের বিদেশ ভ্রমণকালে শুধু লোকাল কল রেট প্রদান করতে হবে।গ্রাহকেরা আজিয়াটা নেটওয়ার্কের আওতাভুক্ত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া ভ্রমণকালে এই কল রোমিং সুবিধা ব্যবহার করতে পারবেন। এই পরিকল্পনায় গ্রাহকেরা ৯০ শতাংশ কমে রোমিং কল রেট উপভোগ করতে পারবেন।মূলত ভ্রমণকারী ও করপোরেট গ্রাহকদের কথা ভেবে এবং এই অঞ্চলে গ্রাহকসংখ্যা আরও বাড়ানোর জন্য রবি সর্বনিম্ন কল রেটে আজিয়াটা রোমিং সুবিধা চালু করেছে। এই সেবা কার্যক্রমটি উদ্বোধনকালে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, ‘এই রোমিং সুবিধা চালুর মাধ্যমে রবি বাংলাদেশে তার অবস্থানকে আরও মজবুত করল, যা আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের গ্রাহকদের চমৎকার সুবিধা দেবে। আজিয়াটা গ্রুপের সুদৃঢ় অবস্থান এশিয়া অঞ্চলের সব গ্রাহকের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’এই নতুন অফারটি টেলিযোগাযোগের ক্ষেত্রে গ্রাহকদের কাছে রবির অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং এই অঞ্চলে আজিয়াটা নেটওয়ার্ক গ্রাহকদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।