ভ্রমণে বৈদেশিক মুদ্রা নেওয়ার বিষয়ে অস্পষ্টতা দূর হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোয় ও মিয়ানমারে ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকেরা এখন বছরে সর্বোচ্চ দুই হাজার ডলার নিয়ে যেতে পারবে। এ জন্য কোনো পূর্বানুমোদন লাগবে না।এই নতুন সীমা চলতি পঞ্জিকা বছর থেকেই কার্যকর করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। এর আগ পর্যন্ত এই সীমা ছিল দেড় হাজার ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনায় কিছুটা অস্পষ্টতা ছিল। কেননা, সার্কভুক্ত দেশ ও মিয়ানমার ছাড়া অন্য দেশগুলোয় ভ্রমণের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে যাওয়ার বিধান রয়েছে।এখন কোনো ভ্রমণকারী যদি সার্কভুক্ত দেশে ভ্রমণের জন্য দুই হাজার ডলার নগদ ক্রয়ের পর অন্য দেশে ভ্রমণের জন্য বাকি অর্থ (তিন হাজার ডলার) কীভাবে নেবে, তা নিয়ে অস্পষ্টতা ছিল। গতকাল এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, অবশিষ্ট এই অর্থ অবাধে রূপান্তরযোগ্য যেকোনো বৈদেশিক মুদ্রায় নিয়ে যাওয়া যাবে।