মংলা ইপিজেডে আড়াই কোটি টাকা বিনিয়োগ তাইওয়ানি কোম্পানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনেসকা আউটডোর (বিডি) লিমিটেড নামের একটি তাইওয়ান কোম্পানি মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় পোশাকশিল্প কারখানা স্থাপন করবে।সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই কোম্পানি দুই কোটি ৫০ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে ১৮ জন বিদেশি নাগরিকসহ তিন হাজার ৯৯৮ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইনেসকা আউটডোরের সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং ইনেসকা আউটডোরের সহকারী মহাব্যবস্থাপক রিচার্ড চেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।বেপজার সদস্য (প্রকৌশল) আবু রেজা খান, সচিব মো. শওকত নবী (বিনিয়োগ উন্নয়ন), মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান এবং মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিস) মো. নুরুল হকসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।