মংলা ইপিজেডে ইতালি ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ
বাংলাদেশ-ইতালির যৌথ মালিকানাধীন কোম্পানি টিএ অ্যান্ড পিএ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস লিমিটেড মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) লাইট ইঞ্জিনিয়ারিং বা হালকা প্রকৌশল শিল্প স্থাপন করবে।এ ব্যাপারে ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও টিএ অ্যান্ড পিএ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি লিজ চুক্তি হয়। এতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং টিএ অ্যান্ড পিএ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস চন্দ্র পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান এ টি এম শহিদুল ইসলাম, সচিব মো. শওকত নবী, বিনিয়োগ-উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক মো. মাহমুদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।