মংলা ইপিজেডে ইস্পাত নল কারখানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন মেসার্স বাংলাদেশ স্টিল টিউব ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ইস্পাত নল প্রস্তুতকারী কারখানা স্থাপন করবে।বিভিন্ন ধরনের বিশেষায়িত ইস্পাত নল প্রস্তুতকারী এই কারখানায় বিনিয়োগ করা হবে এক কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এটির উৎপাদন ক্ষমতা ৮০ হাজার টন। এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে সম্প্রতি বাংলাদেশ স্টিল টিউব ম্যানুফেকচারিং কোম্পানি একটি লিজ চুক্তি সই করেছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং বাংলাদেশ স্টিল টিউব ম্যানুফেকচারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুস্তাহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।