মংলা ইপিজেডে কোরীয় বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) মাস্টার্স লেদার লিমিটেড নামে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি চামড়াশিল্পে আট কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে; যা বাংলাদেশের প্রায় ৬ হাজার ২৫০ কোটি (প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে) টাকার সমান। এই কারখানায় বছরে ১৭ লাখ ২০ হাজার পিস ব্যাগ, লাগেজ, ট্রাভেল ব্যাগ, বইয়ের কভার, পেনসিল কেস ও হোল্ডার, মুঠোফোন কেস, চামড়ার অ্যাপ্রোন ও কুশন উৎপাদিত হবে। এতে দুই হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মাস্টার্স লেদারের মধ্যে একটি চুক্তি হয়েছে।
বিজ্ঞপ্তি