মংলা ইপিজেডে চীনা কোম্পানির ২০.৪৮ লাখ ডলার বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারগ্রিন প্রোডাক্টস (মংলা) লিমিটেড নামের একটি চীনা কোম্পানি মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ফ্যাশনেবল উইগ অ্যান্ড হেয়ার ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগ করবে।সম্পূর্ণ বিদেশি এই কোম্পানি ২০ লাখ ৪৮ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল উইগ অ্যান্ড হেয়ার সামগ্রী উৎপাদন ও রপ্তানি করবে। এতে ২১৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (মংলা) লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ ও এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টারির পরিচালক চেন চি ওয়াই আলফ্রেড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার সদস্য (প্রকৌশল) জ্ঞানরঞ্জন শীল, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলমহ অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।