মংলা ইপিজেডে দেশি কোম্পানির বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দেশি কোম্পানি মুনস্টার ফ্যাশন লিমিটেড ২ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে একটি তৈরি পোশাকশিল্প স্থাপন করবে।
কারখানাটিতে বছরে ৩ কোটি ৬ লাখ ৫০ হাজার আন্ডারওয়্যার, ৭৫ লাখ ৫০ হাজার বক্সার শার্ট, ১ কোটি ৫০ লাখ অন্তর্বাস এবং ১ কোটি ১৩ লাখ সুইমিং অ্যান্ড অ্যাকটিভ ওয়্যার তৈরি হবে। এতে ২ হাজার ৮৩২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
গত বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে কোম্পানিটির একটি চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং মুনস্টার ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমজাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।