মংলা ইপিজেডে দেশীয় ক্রোকারিজ কারখানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দেশীয় কোম্পানি মেক্সিনক্স লিমিটেড একটি স্টেনলেস স্টিল ও চুম্বকীয় স্টিলের ক্রোকারিজ কারখানা স্থাপন করবে।এ কারখানা স্থাপনে মেক্সিনক্স ১৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এতে বার্ষিক এক হাজার ৯০০ মেট্রিক টন স্টেনলেস স্টিল ও চুম্বকীয় স্টিলের ক্রোকারিজ পণ্য উৎপাদিত হবে। এর মধ্যে ৯০০ মেট্রিক টন ইউটেনসিলস, ৪০০ মেট্রিক টন কাটলারি ও ৬০০ মেট্রিক টন শেফ ডিস। কারখানাটিতে মোট ১০৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।এ ব্যাপারে সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেক্সিনক্স লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম ও মেক্সিনক্সের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম, এন্টারপ্রাইজ সার্ভিস মহাব্যবস্থাপক মো. নুরুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।