মংলা দিয়ে বেড়েছে আমদানি-রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা সমুদ্রবন্দর দিয়ে সদ্য বিদায়ী অর্থবছরে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে। ফলে মংলা শুল্ক ভবনের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।২০১১-১২ অর্থবছরে মংলা শুল্ক ভবন মোট এক হাজার ১৯৮ কোটি ৩১ লাখ টাকার রাজস্ব আদায় করেছে, যা এক হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৮৩ শতাংশ বেশি। এর আগের ২০১০-১১ অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল মোট ৮০৭ কোটি ৬৩ লাখ টাকা।মংলা শুল্ক ভবনের কমিশনার এস এম হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘শুল্ক ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অটোমেশন পদ্ধতি চালু, ব্যবসাবান্ধব সেবা প্রদান ও সেবামান বাড়ানোর মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি।’