মংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনে ভারতের আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত শিগগির বাংলাদেশের মংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন শুরু করতে চায়। এ লক্ষ্যে দুই সদস্যের একটি প্রতিনিধিদল গত রোববার মংলা বন্দর পরিদর্শন করে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য ও বি শ্যাম।জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, নদীয়া, শান্তিপুরসহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পণ্য পরিবহনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রতিনিধিদলটি মংলা বন্দর পরিদর্শনে আসে।প্রতিনিধিদলটি মংলা বন্দরের অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে বন্দর কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মো. আবুল কালাম আজাদ, পরিচালক (ট্রাফিক) মাহাবুব উল্লাহ ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধিদলটি সাংবাদিকদের কাছে এই বন্দর ব্যবহারে তাদের আগ্রহের কথা জানায়।মংলা বন্দর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে পণ্য পরিবহনের ব্যাপারে নেপালও আগ্রহী। এ লক্ষ্যে ৬ জুন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মংলা বন্দর পরিদর্শন করে।