মংলা বন্দরে পণ্য খালাসের কাজ ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা সমুদ্রবন্দরে পণ্যবোঝাই ও খালাসের কাজ ব্যাহত হচ্ছে। খবর বাসসের।
বঙ্গোপসাগরে সৃষ্ট মেঘমালার কারণে মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল শনিবার ভোর থেকে মংলা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে দমকা হাওয়া বয়ে যাচ্ছে।