প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারীতে ‘মক্কা ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের তথাকথিত এক আমদানিকারকের অফিস ও গুদাম সম্প্রতি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যা ব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কিছু কিছু পণ্য লেবেলবিহীন ও প্রস্তুত-মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়। সেখানে নিম্নমানের কসমেটিকসের গায়ে বিদেশি নামীদামি ব্র্যান্ড ও প্রস্তুতকারক হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডাসহ উন্নত দেশের নাম লেবেলে লাগানো হয়। আমদানিকারক প্রতিষ্ঠানটি ‘সুন্দরবন ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে পণ্য বাজারজাত করছিল। বিজ্ঞপ্তি।