মগবাজার আগোরার ষষ্ঠ বছরে পদার্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতা-সেবার পাঁচ বছর অতিক্রম করে মগবাজার আগোরা পা রাখল ষষ্ঠ বছরে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগোরার পরিচালনা কর্তৃপক্ষ রহিমআফরোজ সুপার স্টোর লিমিটেডের বিপণন ও পরিচালন প্রধান সামস হায়দার। এ সময় আগোরার হেড অব প্রকিউরমেন্ট নিজাম চৌধুরী ও স্টোর ব্যবস্থাপক আবু সাইদ মাহমুদসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর ইউনিলিভার পণ্যের ওপর পরিচালিত বিশেষ বিক্রয় কার্যক্রমে বিজয়ী ক্রেতা-ভোক্তাদের হাতে পুরস্কারসামগ্রী তুলে দেন সামস হায়দার, নিজাম চৌধুরী ও ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।