মগবাজারে আকতার ফার্নিচার্সের শোরুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মগবাজারে সম্প্রতি আকতার ফার্নিচার্সের একটি শোরুম খোলা হয়েছে। আকতার গ্রুপের চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান, পরিচালক শারমীন আকতার, আইরিন আকতার, উত্তরা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ মতিন এবং ব্যবসায়ী সফিউদ্দিন মিয়া যৌথভাবে শোরুমটির উদ্বোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব ও আকতার ফার্নিচার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।