মগবাজারে জেপিএল ফার্নিচারের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মগবাজারের আউটার সার্কুলার রোডে সম্প্রতি উদ্বোধন করা হয় জেপিএল ফার্নিচারের চতুর্থ শাখা। শাখাটির উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ। এ সময় জেপিএল ফার্নিচারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হেলাল উদ্দিন এবং টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।