মজিবর রহমান কুষ্টিয়া চেম্বারের নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরবি কেব্লস ইন্ডাস্ট্রিজের চেয়ার-ম্যান মজিবর রহমান ২০১০-১০১২ সাল মেয়াদে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো এই চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন।এস এম আলমগীর আলম ও এস এম কাদেরী শাকিল যথাক্রমে কুষ্টিয়া চেম্বারে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন। সম্প্রতি তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কুষ্টিয়া চেম্বারের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের পরিচালকেরা হলেন—মাসুদ রানা, আতিকুর রহমান, শহীদুল ইসলাম, আশরাফ উদ্দীন নজু, আমজাদ হোসেন, রাকিবুজ্জামান, আবুল কাশেম, নজরুল ইসলাম, আক্কাস আলী, মোকাররম হোসেন, গোলাম সাবের, রফিকুল ইসলাম, শাকিল আহম্মদ, মতিয়ার রহমান, পারভেজ, কামাল আহম্মেদ করিম, আজমল উদ্দিন আহমেদ ও নুর হোসেন দুলাল।