মজুরি কমিশনের দাবিতে পঞ্চগড়ে চার চিনিকলের শ্রমিকদের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তম জাতীয় মজুরি উৎপাদনশীলতা কমিশনের প্রতিবেদন কার্যকর করাসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড় চিনিকল চত্বরে রংপুর বিভাগের চারটি চিনিকলের শ্রমিক-কর্মচারীদের এক আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও শ্যামপুর চিনিকলের কয়েক হাজার শ্রমিক-কর্মচারী এই সমাবেশে যোগ দেন। সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের সহযোগিতায় পঞ্চগড় চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন গত শনিবার সমাবেশটির আয়োজন করে।সমাবেশে ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও শ্রমিক লীগের নেতা খান সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। পঞ্চগড় চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আহমেদ আলী ছবির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে জাহিদুল ইসলাম লতিফ, ফজলুল হক, ওবায়দুল হক, সামসুদ্দিন খান, জামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।