মজুরি বাড়ায় কাজে যোগ দিলেন সৈয়দপুরের পোশাকশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকপক্ষ মজুরি বাড়ানোর দাবি মেনে নেওয়ায় সৈয়দপুরের পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।মজুরি বাড়ানোর দাবিতে সৈয়দপুরের পোশাকশিল্প কারখানার শ্রমিকেরা গত ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন।শ্রমিকদের আন্দোলনের প্রথম দিনেই তিনটি পোশাক কারখানা বন্ধ করে দেন মালিকেরা।অচলাবস্থার নিরসনে গত মঙ্গলবার রাতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি মেনে নিলে শ্রমিকেরা কাজে যোগ দিতে সম্মত হন। তবে তাঁরা বুধবার ঈদে মিলাদুন্নবীর ছুটি পান। সেজন্য শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার কারখানাগুলোতে কাজে যোগ দেন।সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান প্রথম আলোকে জানান, বর্তমানে সৈয়দপুরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছয় হাজার পোশাকশ্রমিক কর্মরত রয়েছেন। পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে অন্যান্য কারখানাতেও আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। সেজন্য আমরা বিষয়টির দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাই। পোশাকশিল্প মালিকদের নেতা শফিকুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি ছিল প্রতিপিস প্যান্ট তৈরিতে গড়ে পাঁচ টাকা মজুরি বাড়ানোর। আমরা আপাতত দুই টাকা বাড়িয়েছি। ইতিপূর্বে প্রতিটি প্যান্ট তৈরিতে গড়ে তিন টাকা বাড়ানো হয়।দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর জামান প্রথম আলোকে জানান, মালিকপক্ষ দাবি মেনে নেওয়ায় আমরা কাজে যোগ দিয়েছি।