মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি আট হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ১২টি শ্রমিক সংগঠন। একই সঙ্গে দাবি আদায় না হলে সারা দেশের কারখানা ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এসব সংগঠনের নেতারা।
রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।
মোশরেফা মিশু বলেন, ‘মালিকপক্ষ শ্রমিকদের মজুরি কম দেওয়ার জন্য বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর আমরা শ্রমিকদের বেশি দেওয়ার জন্য প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, বর্তমান বাজারদরে পাঁচ হাজার ৩০০ টাকা মজুরি বাঁচার মজুরি হতে পারে না। মালিকেরা তাঁদের ভোগবিলাস একটু কমালেই আট হাজার টাকা মজুরি বাস্তবায়ন সম্ভব।
সংবাদ সম্মেলনে মজুরি পুনর্মূল্যায়নের জন্য লিখিত আপত্তি দেওয়াসহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন মোশরেফা মিশু। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংগতির সমন্বয়ক তাসলীমা আক্তার প্রমুখ।